টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ বরিশালের

downloadটানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বরিশাল বুলস। গত রবিবার রাজশাহী কিংসকে টানটান উত্তেজনার ম্যাচে হারানোর পরদিনই চিটাংগং ভাইকিংসকে মোকাবিলা করতে নামছে তারা। সোমবার নিজেদের চতুর্থ  ম্যাচে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বরিশাল।

রংপুর রাইডার্স ও খুলনা টাইটানসের কাছে টানা হেরে জয়ের খোঁজে নেমেছে চিটাগং। আর টানা তৃতীয় জয়ের লক্ষ্যে খেলবে বরিশাল। 
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে বরিশাল, আর সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে ছয়ে চিটাগং।

/এফএইচএম/