অবশেষে স্বস্তি ফিরলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

স্বস্তি ফেরালেন নাজমুল ও ইমরুলরংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগের দিন মাশরাফি বলেছিলেন একটি ম্যাচ জয়ই বদলে দিতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। শনিবার রাজশাহীর বিপক্ষে ৩২ রানের জয়ের পর মাশরাফি কথা মতো হয়তো পরের ম্যাচগুলোতে বদলে যাবে কুমিল্লা। হয়তো সেরা চারে গিয়েই আসল লড়াই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা।
চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচটিতে কিছুই করতে পারেনি কুমিল্লা। আফ্রিদি-শাহজাদের কাছে মাশরাফিদের হারতে হয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

অবশেষে চট্টগ্রামে হারের বৃত্ত ভেঙেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা পাঁচ ম্যাচ হারের পর ষষ্ঠ ম্যাচে এসে রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়ে নিজেদের প্রথম ম্যাচটি জিতে নিলো কুমিল্লা।

এই জয়ে সেরা চারে খেলার স্বপ্ন কিছুটা হলেও বেঁচে থাকলো কুমিল্লার। বাকি ৬ ম্যাচের অন্তত ৫টি জয়ের পাশাপাশি প্রতিপক্ষের জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে মাশরাফির দলকে। হয়তো এই কারণেই কুমিল্লার আসল লড়াই দেখার সুযোগ থাকছে মাশরাফি ও কুমিল্লা ভক্তদের।

দলের ভেতরে নানা কোন্দলের খবর বাতাসে ভাসছে বেশকিছুদিন ধরেই। এমন কী মাশরাফি বিরক্ত হয়ে ঢাকার বিপক্ষে ম্যাচের দিন হোটেল থেকে বাসায়ও চলে গিয়েছিলেন। সেই সব সমস্যার মীমাংসা হয়তো আগেই হয়ে গেছে। তবে রাজশাহীর বিপক্ষে এই জয়টি নতুন করে ভালো কিছু করার আত্মবিশ্বাস ও প্রেরণা দুই-ই যোগাবে গতবারের চ্যাম্পিয়নদের- এটা বলার জন্য বোদ্ধা হওয়ার প্রয়োজন নেই।

গত পাঁচ ম্যাচের তুলনায় শনিবারের ম্যাচটিতে সব বিভাগে প্রভাব বিস্তার করে খেলেছে মাশরাফিরা। টসে হেরে আগে ব্যাটিং করা মাশরাফির কুমিল্লা এদিন চলতি আসরের সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করিয়েছে। যার সুবাদে বোলাররা ভালো লড়াই করতে পেরেছে রাজশাহীর ব্যাটসম্যানেদের বিপক্ষে। যার ফলশ্রুতিতে কুমিল্লার ৩২ রানের জয়।

/আরআই/এফএইচএম/