শোয়েব মালিকচিটাগং ভাইকিংসের চতুর্থ জয় এনে দিতে ব্যাট-বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। মঙ্গলবার ব্যাট হাতে চট্টগ্রামে ঝড় তুলেছিলেন তিনি। ৩০ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন মালিক। এর পর বল হাতে দুই ওভারে ১৫ রান খরচ করে নিয়েছেন একটি উইকেট। আর তাতেই ম্যাচসেরার পুরস্কার হাতে তুলেছেন তিনি।
পুরস্কার বিতরণী মঞ্চে নিজের অনুভূতি ভাগাভাগি করতে গিয়ে তিনি বলেছেন, ‘এটা বড় একটি অর্জন। এর পেছনে রয়েছে কঠোর কঠিন, আর অনেকের সমর্থন। সবাইকে ধনব্যাদ জানাই।’
শুধু তাই নয়, চট্টগ্রামের দর্শকদের ধন্যবাদ দিতেও ভুল করেননি মালিক, ‘দর্শকদের অনেক ধন্যবাদ, তারা এসে সমর্থন দিয়েছেন। এটা অনেক বড় ব্যাপার।’
/আরআই/কেআর/