প্রায় প্রতিটি ম্যাচ হেরে মাশরাফি তার ব্যাটসম্যানদের খলনায়ক বানিয়েছেন। শনিবার পুরস্কার বিতরণী মঞ্চে ওই একই সুরে কথা বললেন গতবারের শিরোপাজয়ী অধিনায়ক, ‘ব্যাটিংটা আমাদের উল্লেখ করার মতো ছিল না। আমাদের জুটির প্রয়োজন ছিল। বিশেষ করে মিডল অর্ডারে প্রয়োজনটা বেশি ছিল। কিন্তু আমরা শুরুতে, মাঝে কিংবা শেষে কোথাও কোনও বড় জুটি করতে পারেনি।’
বোলিং নিয়ে অবশ্য সন্তুষ্টি ঝরেছে মাশরাফির কণ্ঠে। তবে শেষ ৩-৪ ওভারে রান বেশি দেওয়া হয়েছে মনে করেন মাশরাফি। ওই চার ওভারে ঢাকা রান সংগ্রহ করেছে ৫৩টি। আর এই কারণেই কুমিল্লার অধিনায়কের হতাশা, ‘এটা সত্যিই হতাশাজনক। বোলিং খারাপ হয়নি। শেষ ৩-৪ ওভারে বেশ কিছু রান বেশি হয়েছে। এখানে অতিরিক্ত রানটা না হলেও আমাদের জন্য আরও ভালো হতো।’
/আরআই/এফএইচএম/