এই প্রশ্নে সাকিব জানালেন, ‘দুইটা দিকই আছে। অনেক সময় অনেক সহজ, আবার অনেক সময় অনেক বেশি কঠিন। স্বাভাবিকভাবেই যখন সবাই ধারণা দিতে থাকে তখন দ্বিধায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সঙ্গে যখন কোনও ধারণা থাকে না, তখন ওদের মাথা থেকে দারুণ কিছু ধারণঅ বের হতে থাকে, যা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।’
কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের সঙ্গে অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেছেন, ‘অবশ্যই দারুণ একটি অভিজ্ঞতা। কুমার-মাহেলা অনেক বছর ধরে অধিনায়কত্ব করেছে। তাদের কাছ থেকে শেখার অনেক কিছুই আছে। আমি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জিনিস শিখছি। ওদের মতো খেলোয়াড় মাঠে থাকলে আমার জন্য অনেক বেশি ভালো হয়।’
/আরআই/এফএইচএম/