শীর্ষেই থাকতে চায় ঢাকা

Dhaka Dynamites Player Wicket Celebrates-1৯ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ঢাকা ডায়নামাইটস। লিগ পর্বে আর বাকি তিন ম্যাচ। বাকি ম্যাচগুলো জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে চায় ঢাকা। দলটির অলরাউন্ডার নাসির হোসেন জানিয়েছেন এমনটাই, ‘অনুভূতি অবশ্যই ভালো। যেহেতু আমরা এক নম্বরে আছি। আমাদের হাতে এখনও তিনটি ম্যাচ আছে। তিন ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি তিনটি জিতে এক কিংবা দুই নম্বরে থাকতে পারব।’

ইনজুরি কাটিয়ে ঢাকা ডায়নামাইটস শিবিরে ফিরেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়া এভিন লুইস সহ আরও বেশ কিছু বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। সব মিলিয়ে সেরা একাদশ সাজানো বেশ কঠিন ঢাকার জন্য, ‘একাদশ নিয়ে আমার চিন্তা করার কিছু নেই। আমার কাজ খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখা। টিম ম্যানেজমেন্ট যাকে ভালো মনে করবে, তাকেই খেলাবে।’

শহীদ ইনজুরির কারণে ছিটকে গেছেন। যার ফলে রাসেলের অন্তর্ভূক্তি স্বস্তি জোগাচ্ছে কিনা জানতে চাইলে নাসির বলেছেন, ‘তা তো অবশ্যই। শহীদ আমাদের ঘরের খেলোয়াড়, ভালো ফর্মে ছিল। ইনজুরির কারণে ও খেলতে পারছে না। এ দিক দিয়ে রাসেল আসছে। আমার মনে হয় না ঘাটতিটা পুরোপুরি পূরণ হবে। তারপরও মোটামুটি পূরণ হবে।’

/আরআই/কেআর/