খুলনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চলতি আসরের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেওয়ার আগেই পৌঁছে যান শীর্ষে। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকেন চিটাগংয়ের এই ব্যাটসম্যান। ৫৯ বলে ৮ চার ও এক ছয়ে তিনি এই মাইলফলক স্পর্শ করেছেন। ৬৬ রান করতে তামিম অবশ্য দুইবার জীবন পেয়েছিলেন।
মঙ্গলবারের ৬৬ রানের সুবাদে তামিমের রান ৩৫১। ১০ ম্যাচে ৪ হাফসেঞ্চুরি।
চলতি আসরে দ্বিতীয় স্থানে থাকা মুশফিকের রান ৩৩২ রান। ১০ ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে এই রান করেছিলেন মুশফিক। তৃতীয় অবস্থানে স্থানীয় ক্রিকেটার। রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন ২ হাফসেঞ্চুরিতে ২৭৯ রান সংগ্রহ করেছেন।
/আরআই/এফএইচএম/