নিষিদ্ধই থাকছেন সিমিওনে

ডিয়েগো সিমিওনে।প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে বাড়তি বল ছুড়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। এই অভিযোগে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও কাজ হয়নি তাতে। নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল কমিটি।
ঘটনাটি ছিল গত শনিবারের। লা লিগায় অ্যাটলেটিকো-মালাগা ম্যাচে ১-০ গোলে জয় পায় অ্যাটলেটিকো। তবে প্রথমার্ধে মালাগার একটি আক্রমণ ঠেকাতে অ্যাটলেটিকোর ডাগ-আউট থেকে একটি বল ছোড়া হয় মাঠে। বল ছুড়েছিলেন ডাগ-আউটে থাকা অন্য একজন। তবে এসব ক্ষেত্রে দায়টা পড়ে কোচের ঘাড়ে! যদিও আপিল কমিটির কাছে সিমিওনে দাবি করেছিলেন তিনি বল ছোড়েননি। তাতেও কাজ দেয়নি।
এর ফলে দর্শক হয়েই লিগের বাকি তিন ম্যাচ দেখবেন আর্জেন্টাইন এই কোচ।

/এফআইআর/