প্রথম দিন গুলশান ইয়ুথ ক্লাব মাঠে মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ইন্দিরা রোড। আগে ব্যাটিং করে মোহামেডান নির্ধারিত ৪০ ওভারে ১৯৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শম্পা বিশ্বাস (৩৭) ও শরিফা খাতুন (৩৪)।
২০০ রানের জবাবে খেলতে নেমে ৩৩.৪ ওভারে ১০৯ রানেই অল-আউট হয় ইন্দিরা রোড। ফলশ্রুতিতে ৯০ রানের বড় জয় পায় মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন পূজা দাস।মোহামেডানের বোলারদের মধ্যে লতা মণ্ডল ও শরিফা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।
দিনের অন্য ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বিকেএসপি চার নম্বর মাঠে। এখানে মুখোমুখি হয়েছে রূপালী ব্যাংক ও গুলশান ইয়ুথ ক্লাব। আগে ব্যাটিং করে গুলশান ইয়ুথ ক্লাব নির্ধারিত ৪০ ওভারে ১৩৭ রান করেন। দলের হয়ে আয়েশা আক্তার সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন।
১৩৮ রানের জবাবে খেলতে নেমে রূপালী ব্যাংক ৩০.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সানজিদা ইসলামের ৪৮ রান ছাড়াও শায়লা শারমিন ৩৫ রানের ইনিংস খেলেন। আর তাতেই ৬ উইকেটের জয় পায় রূপালী ব্যাংক।
/আরআই/এমআর/