টেস্টে বাংলাদেশের রেটিংয়ে উন্নতি

নবম অবস্থানেই রয়েছে বাংলাদেশ।নতুন টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ঘোষিত র‌্যাংকিং অনুযায়ী নবম অবস্থানেই রয়েছে বাংলাদেশ। তবে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমিয়েছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের রেটিং ৫৭ আর ওয়েস্ট ইন্ডিজের ৬৫। ক্যারিবিয়ানদের সঙ্গে টাইগারদের ব্যবধান মাত্র ৮ পয়েন্ট। হালনাগাদের আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল ২৯ পয়েন্টের।
প্রকাশিত র‌্যাংকিংয়ে ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। 
হালনাগাদের আগে ৭৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ আর ৪৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ছিল বাংলাদেশ। কিন্তু বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৫। বাংলাদেশের সংগ্রহ ৫৭ পয়েন্ট।
এদিকে র‌্যাংকিংয়ে শীর্ষস্থানেই রয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া ভারতের কাছাকাছি রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। চার থেকে তিনে উঠে এসেছে তারা। ভারতের থেকে তারা পিছিয়ে মাত্র ১ পয়েন্টে।
সবচেয়ে বড় পতন হয়েছে দক্ষিণ আফ্রিকার। তিন থেকে তারা নেমে গেছে ছয় নম্বরে।

টেস্ট র‌্যাংকিং

১. অস্ট্রেলিয়া- ১১৮ (+৬)

২. ভারত- ১১২ (+২)

৩. পাকিস্তান- ১১১ (+৫)

৪. ইংল্যান্ড- ১০৫ (+৩)

৫. নিউজিল্যান্ড- ৯৮ (+২)

৬. দক্ষিণ আফ্রিকা- ৯২ (-১৭)

৭. শ্রীলঙ্কা- ৮৮(-১)

৮. ওয়েস্ট ইন্ডিজ- ৬৫ (-১১)

৯. বাংলাদেশ- ৫৭ (+১০)

/এফআইআর/