এই আসরে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন লিটল মাস্টার মুমিনুল হক সৌরভ। সোমবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে ১০৪ রানের ইনিংস খেলেন।
মুমিনুল প্রথম সেঞ্চুরিটি করেছিলেন আবাহনীর বিপক্ষে। ২০১৩-১৪ মৌসুমে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১২২ বল খেলে ১২৯ রান করেছিলেন। সেবার তার দল ছিল প্রাইম দোলেশ্বর।
মজার ব্যাপার হচ্ছে আজ সোমবার তাদের বিপক্ষেই দ্বিতীয় সেঞ্চুরির করেন মুমিনুল হক সৌরভ।
সোমবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১০৪ বলে ১০৪ রানের এই ইনিংসে ছিল ২ ছয় আর ১২টি চার। ইমতিয়াজ হোসেনের বলে চার মেরেই সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল।
ঢাকা লিগের চলতি আসরের শুরু থেকেই ভালো কিছু করার পথে হাঁটছিলেন মুমিনুল। দ্বিতীয় ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৬৭ রানের ইনিংস খেলেন। বাকি তিন ম্যাচে ১৩, ৩৫ ও ২০ রান এসেছে তার ব্যাট থেকে।
/আরআই/ এফআইআর/