ঘরোয়া ক্রিকেটে শাহাদাতকে খেলতে দিচ্ছে বিসিবি

মানবিক দিক বিবেচনা করে শাহাদাত হোসেন রাজীবের ওপর থেকে ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘শাহাদাতের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে সিসিডিএম-কে চিঠি দেওয়া হয়েছে। রাজীব এর আগে আবেদন করেছিল। সেই লক্ষ্যেই মানবিক দিক বিবেচনা করে তাকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানানো হবে।’  
উল্লেখ্য, গৃহকর্মী নির্যাতনের দায়ে নারী ও শিশু নির্যাতন মামলায় বর্তমানে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ আছেন জাতীয় দলের এই পেসার। এই কারণে তাকে জেলও খাটতে হয়েছে। বর্তমানে জামিনে রয়েছেন। এমনকি গত ২৮ এপ্রিল নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন।
/আরএম/এফআইআর/