এক বিবৃতিতে এ প্রসঙ্গে ক্লার্ক বলেন, ‘আগে আমি কখনও হংকং সফর করিনি। খেলাধুলার জন্য বিশেষভাবে পরিচিত এ স্থান সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি।’
‘সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ এবং শহরটিতে অভিজ্ঞতা লাভে আমি মুখিয়ে আছি। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে খেলাটিতে বেশ উন্নতি করা হংকং ক্রিকেটে অবদান রাখতে পারব বলেও আশা করছি।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলা ক্লার্ক গত আগস্টে ক্রিকেট থেকে অবসর নেন।
/এফআইআর/