কাপালির প্রথম ৫ উইকেট

অলক কাপালিজাতীয় দলের হয়ে এক সময় মাঠ কাঁপালেও ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএল-এ অংশ নেওয়ায় জাতীয় দলে নিষিদ্ধ হয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার অলক কাপালি। পরবর্তীতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও জাতীয় দলে ঢোকার জন্য যেমন পারফরম্যন্স প্রয়োজন সেটা করে দেখাতে পারেননি তিনি।

শনিবার অবশ্য কারিয়ারে একটি মাইলফলক পৌঁছালেন এই স্পিনার কাম ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। সেই সঙ্গে ১৭৬তম ম্যাচে এসে ক্যারিয়ারের শততম উইকেট উদযাপন করার সুযোগ পেলেন কাপালি।

মোহাম্মদ আরাফাতকে (৩) রানে শামসুর রহমানের ক্যাচ বানিয়ে ফেরত পাঠানোর সঙ্গে সঙ্গে ১০০তম উইকেটের মালিক বনে যান অলক কাপালি। শনিবার বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন তিনি। ১০ ওভার বোলিং করে এক মেডেনে ৪৪ রান খরচায় তিনি উইকেটগুলো নিয়েছেন।

১৭৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা অলক কাপালি সংগ্রহ করেছেন ১০০ উইকেট। সেরা সাফল্য আজকের ম্যাচে ৪৪ রানে পাঁচ উইকেট। এছাড়া চার উইকেট ক্যারিয়ারে আরও দুইবার নিয়েছেন। চলতি প্রিমিয়ার লিগের ৬ ম্যাচ অলক কাপালি ১২ উইকেট নিয়েছেন। এছাড়া ব্যাট হাতে তার সর্বোচ্চ সর্বোচ্চ ইনিংস ৪৮ রান। এর মধ্যে তিনটি ম্যাচে ২৩, ৪ ও ১৫ রান করে অপরাজিত থাকেন।

/আরআই/এমআর/