প্রিমিয়ার লিগের সপ্তম-অষ্টম-নবম রাউন্ডের সূচি

ঢাকা প্রিমিয়ার লিগওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড শেষ হচ্ছে আজ। আগামী ১৬ মে থেকে শুরু হবে পরবর্তী রাউন্ড। শুক্রবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম থেকে নবম রাউন্ডের সময়সূচি প্রকাশ করেছে।

সপ্তম রাউন্ড অনুষ্ঠিত হবে ১৬ ও ১৮ মে। অষ্টম রাউন্ড ২০ ও ২২ মে। আর নবম রাউন্ড হবে ২৪ ও ২৬ মে।

সপ্তম রাউন্ডে প্রথম দিনে বিকেএসপিতে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে লড়বে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর ফতুল্লায় মাঠে নামবে আবাহনী লিমিটেড ও কলাবাগান ক্রিকেট একাডেমি।

সপ্তম রাউন্ডের দ্বিতীয় দিনে ফতুল্লায় খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল। আর বিকেএসপিতে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রীড়া চক্র। মিরপুরে মুখোমুখি হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

অষ্টম রাউন্ডের প্রথম দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লায় মাঠে নামবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রিকেট একাডেমি। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

অষ্টম রাউন্ডের দ্বিতীয় দিনে ফতুল্লায় খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ক্রিকেট কোচিং স্কুল। মিরপুরে খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র। আর বিকেএসপিতে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল।

নবম রাউন্ডের প্রথম দিনে খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে লড়াইয়ে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলবাগান ক্রিকেট একাডেমি। মিরপুরে মাঠে নামবে প্রাইম দোলেশ্বর ও আবাহনী। আর বিকেএসপিতে খেলবে মোহামেডান-ক্রিকেট কোচিং স্কুল।

দ্বিতীয় দিনে ফতুল্লায় মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও কলাবাগান ক্রীড়া চক্র। মিরপুরে লড়বে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল। আর বিকেএসপিতে ময়দানি লড়াইয়ে নামবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

/আরআই/এমআর/