বোলিং কোচ নিয়োগের সিদ্ধান্তে হতাশ অ্যামব্রোস!

কিছুদিন আগেই বোলিং পরামর্শক হিসেবে থাকা কার্টলি অ্যামব্রোসের বদলে বোলিং কোচ হিসেবে ইস্টউইককে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তকে রীতিমত ‘ধাক্কা’ হিসেবেই মন্তব্য করেছেন ক্যারিবীয় কিংবদন্তি অ্যামব্রোস।
তিনি বলেছেন, ‘আমি বিষয়টি সম্পর্কে হেড কোচ ফিল সিমন্সের কাছ থেকেই জানতে পারি। সে যখন আমাকে বিষয়টি জানালো, তখনই আমি এ সম্পর্কে বলেছিলাম এই সিদ্ধান্তে আমি সত্যিই হতাশ হয়েছি।’ 
তিনি আরও যোগ করেন, ‘আমি এটা প্রত্যাশাই করিনি এমন কিছু হবে। আর এটাও বুঝতে পারিনি যে এমন কিছু হতে যাচ্ছে। তাই এই সিদ্ধান্তটা আমার কাছে রীতিমত ধাক্কা হিসেবেই এসেছে। এই মুহূর্তে আমি কিছুদিন ধীরস্থির থাকতে চাই। এ নিয়ে চিন্তা করেই সিদ্ধান্ত নেবো এরপর কোথায় যাচ্ছি।’

উল্লেখ্য, কিছুদিন আগেই অ্যামব্রোসের জায়গায় বারবাডোজের সাবেক পেসার রডেরিক ইস্টউইককে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

অ্যামব্রোস গত তিন বছর ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তার অ্যাসাইনমেন্ট ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ।

/এফআইআর/