বুধবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এই আসরে নিজের চার নম্বর সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। ৫০ বলে ১১৩ রান করে আউট হন তিনি। তার ঝড়ো ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ১২টি চারের মার।
তাতে সুরেশ রায়নাকে টপকে আইপিএল-এর ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। ১৩৬ ম্যাচে ৪০০২ রান এখন তার। রায়নার ১৪৩ ম্যাচে ৩৯৮৫। এই ম্যাচের সেঞ্চুরিতে আইপিএল-এ প্রথম খেলোয়াড় হিসেবে ৪ হাজার রান ও এক মৌসুমে ৮০০ রানের মাইলফলকেও পৌঁছেছেন কোহলি। ১৩ ম্যাচে ৮৬.৫০ গড়ে তার রান এখন ৮৬৫!
এদিন গেইল ৩২ বলে ৭৩ রান করে আউট হন। ৭টি ছয় ও চারটি চার ছিল তার ইনিংসে। এই দুজনের ব্যাটে নির্ধারিত ১৫ ওভারে শেষে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২১১ রান।
/এমআর/