মাত্র ১৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ব্রড ২১ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। দুজনে মিলে পকেটে পুরেছেন ৯ উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন বেন স্টোকস।
প্রথম ইনিংসে মাত্র ৩৬.৪ ওভার খেলতে পেরেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। বলার মতো রান করেছেন কেবল ম্যাথিউজ (৩৪)। এছাড়া লাহিরু থিরিমান্নে ২২, দিনেশ চন্ডিমাল ১৫, কুশল সিলভা ১১ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি। ফলোঅনে পড়ে আবার ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। ২ বলে স্কোরবোর্ডে উঠেছে মাত্র ১ রান। দুই ওপেনার করুনারত্নে ও কুশল সিলভা রানের খাতাই খুলতে পারেননি।
এর আগে জনি বেয়ারস্টোর ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির কল্যাণে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করে ২৯৮ রান। ১৪০ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো। ১৪ রানের জন্য ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি মিস করেছেন হেলস।
/এমআর/