মুম্বাইকে হারিয়ে শীর্ষে গুজরাট

243515.3অধিনায়ক সুরেশ রায়নার ৩৬ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে ব্র্যান্ডন ম্যাককালাম আর ডোয়াইন স্মিথের ছোট্ট ঝড়ে মুম্বাইকে হারিয়ে আইপিএল-এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো গুজরাট লায়ন্স। মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ১৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ম্যাককালামের ২৭ বলে ৪৮ রান ও স্মিথের ২৩ বলে ৩৭ রানে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় গুজরাট।

এর আগে টসে হেরে নীতিশ রানার বিধ্বংসী ৩৬ বলে ৭০ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের দলীয় সংগ্রহ বড় করতে ভূমিকা রাখে অধিনায়ক রোহিত শর্মা আর জস বাটলারের ৩০-এর ঘরের দুটি ইনিংস।
তিন নাম্বারে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং করে যান নীতিশ রানা। ২৮ বলে ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছান তিনি। মাত্র ৩৬ বল খেলে ৭টি চার ও ৪টি বিশাল ছয় হাঁকিয়ে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ব্রাভোর বলে ধাওয়াল হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন।

গুজরাট লায়ন্সের প্রবীণ কুমার, ধাওয়াল কুলকার্নি, ডোয়াইন স্মিথ এবং ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট লাভ করেন।

/এমআর/