বর্তমানে আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদে খেলার কারণে ২৯ মে পর্যন্ত ব্যস্ত থাকবেন মুস্তাফিজ। কিন্তু সম্প্রতি জানা গিয়েছিল, এরপরেই কিছুদিন বিরতি দিতে চান কাটার মাস্টার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সাসেক্সের হয়েও খেলতে দেখতে চায়।
এ নিয়ে মুস্তাফিজের খেলা প্রসঙ্গে সাসেক্স অধিনায়ক বলেন, ‘ফিজ অবশ্যই আসছে। তবে এটা নিশ্চিত করতে পারছি না কয়টা ম্যাচ সে খেলবে। আমাদের এটাও বুঝতে হবে ও খুবই তরুণ। এছাড়া দীর্ঘদিন ধরে এমন একটা পরিবেশে সে রয়েছে যেখানে সেখানকার ভাষাও বলতে পারে না। সম্প্রতি অনেক ম্যাচও খেলেছে। তাই তাকে বিশ্রামের সময়টাও দিতে চাই। যাতে করে সেরাটাই সে এখানে দিতে পারে।’
মুস্তাফিজের প্রশংসা করে রাইট আরও বলেন, ‘আমরা তাকে নিয়ে গবেষণাও করেছি। লোকজন বলেছে সে কিরকম বড় মাপের তারকা হতে চলেছে। যখন কুমার সাঙ্গাকারার মতো তারকা ওকে ‘স্পেশাল ট্যালেন্ট’ বলে। তখন তাকে নিয়ে অবশ্যই মাতবার প্রয়োজন রয়েছে।’
/এফআইআর/