রবিবার আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনে ওমান বনাম নাইজেরিয়ার মধ্যকার ম্যাচটিতে প্রথমবারের মতো পুরুষদের এই ম্যাচে দুই নারী আম্পায়ার ম্যাচ পরিচলনা করেন। এই দুজন নারী আম্পায়ার এর আগে থাইল্যান্ডে হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতেও ম্যাচ পরিচালনা করেছেন।
৩৮ বছর বয়সী রেডফার্ন ইংল্যান্ড নারী জাতীয় দলের হয়েও ক্রিকেট খেলেছেন। অন্যদিকে ৪০ বছর বয়সী উইলিয়ামস কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভারের ঘরোয়া ম্যাচে প্রথম নারী আম্পায়ার হিসেবে আম্পায়ারিং করেন।
উল্লেখ্য, নারী আম্পায়ার হিসেবে পুরুষদের ম্যাচে দায়িত্ব পালন করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে মালয়েশিয়ায় হওয়া তৃতীয় এবং চতুর্থ ডিভিশনের ম্যাচগুলোতে এককভাবে প্রথম নারী ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্যাথি ক্রস।
/এফআইআর/