উল্লেখ তিন সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে সাতে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বিসিবির ওয়ার্কিং কমিটি। নির্বাচক প্যানেলে থাকবেন টিমের ম্যানেজার ও কোচ। প্রস্তাবনায় আরও বলা হয়েছে, নির্বাচক কমিটির প্রধান হবেন ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান।
ফারুক আহমেদের মতে, এমন পদ্ধতি চালু হলে নির্বাচকরা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারাবেন। তিনি ক্রিকইনফোকে বলেন, 'এই প্রস্তাব যদি গৃহীত হয়, তবে ভালো একটা পদ্ধতির সমাপ্তি ঘটবে। যেটা আমরা দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছিলাম। বোর্ড যদি এটা মেনে নেয়, তাহলে আমি থাকবো না।'
বর্তমান নির্বাচক কমিটিতে কাজ করছেন তিনজন। ফারুকের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদিন নান্নু।
/আরআই/এমআর/