জয়ের জন্য মোহামেডানের প্রয়োজন ১৩৬ বলে ১৩৬ রান। তাদের হাতে রয়েছে দশ উইকেট।
অবশ্য এদিন বৃষ্টির কারণে শনিবার ফতুল্লার ম্যাচটি কার্টেল ওভারে গড়ায়। ম্যাচ রেফারি ২৫ ওভার করে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেন।
টস হেরে আগে ব্যাট করা ক্রিকেট কোচিং স্কুল ২৪.৫ ওভারে ১৪৯ রানের সাদামাটা সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সালমান হোসেন। তিনি ৫২ বলে ৮ চারে ৫৮ রানের ইনিংস খেলেন।
মোহামেডানের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। এছাড়া হাবিবুর রহমান দুটি উইকেট নেন।
১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহামেডান বিনা উইকেটে ১৩ রান সংগ্রহ করে ২.২ ওভারে। এরপরই বৃষ্টি নামলে ম্যাচ রেফারি শনিবারের খেলা পরিত্যক্ত ঘোষণা করে। ইজাজ আহমেদ (১২) ও নাঈম ইসলাম (১) রান নিয়ে ব্যাটিং করছেন। রবিবার সকালে এই দুই ব্যাটসম্যান নতুন করে শুরু করবেন।
/আরআই/এফআইআর/