সাকিব ২ দিন আগে আইপিএল মিশন শেষ করে দেশে ফিরে ইতোমধ্যে একটি ম্যাচ আবাহনীর হয়ে খেলেছেন। সেখানে দলের জয়ে ভূমিকা ছিল তারও। আইপিএল-এর মতো এবার ঢাকা প্রিমিয়ার লিগেও ৩৩ বছর বয়সী ইউসুফ পাঠানের সঙ্গে একই জার্সিতে খেলবেন সাকিব আল হাসান।
সদ্য শেষ হওয়া আইপিএল-এ ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ইউসুফ পাঠান। ১৫ ম্যাচ খেলে ৭২.২০ গড়ে ১৪৫.৫৬ স্ট্রাইক রেটে ৩৬১ রান করেছেন তিনি।
উল্লেখ্য, এবারের প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ইউসুফ ছাড়াও উদয় কাউল, মানবিন্দর বিসলা, মনোজ তিওয়ারী ও রজত ভাটিয়ার মতো ভারতীয়রা খেলে গেছেন।
/আরআই/এফআইআর/