এরপর ৫ জুন একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়া ৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে এজবাস্টনে।
২০১৭ সালের ১ জুন থেকে ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। এই আসরে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান।
৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রুপ বি'র দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
/এমআর/