বিকেএসপিতে সাকিবের স্পিনজাদু

ওয়ালটন প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে ঘূর্ণিজাদু দেখিয়েছেন সাকিব।
প্রাইম ব্যাংকের ব্যাটিং লাইনআপে ধস নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি এই অলরাউন্ডার। যার শুরুটা করেন ওপেনার মেহেদী মারুফকে দিয়ে।
আবাহনীর বাঁহাতি স্পিনার সাকিবের দুর্দান্ত বলটি বুঝে উঠার আগেই স্ট্যাম্প উড়ে যায় তার। এরপর সাকিব একে একে তুলে নেন সাব্বির রহমান, উন্মুক্ত চাঁদ ও নাজমুল ইসলামের উইকেটও।
৭৯ রানে প্রাইম ব্যাংকের পড়া ৪ উইকেটের তিনটিই ছিল সাকিবের। সবমিলিয়ে এদিন ১০ ওভার বোলিং করে ৩৫ রান খরচায় তিনি চারটি উইকেট দখল করেছেন। যার মধ্যে একটি মেডেন ওভারও আছে।

উল্লেখ্য, লিস্ট ‘এ’ ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা ২৫৩টি। অবশ্য এর মধ্যে ২০৬ টি আন্তর্জাতিক ম্যাচের উইকেট।

/আরআই/এফআইআর/