মুস্তাফিজের সঙ্গে দেখা করার ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হয়েছে। যেখানে সকালে সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং বিকালে সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তার সঙ্গে দেখা করা ও ছবি উঠানো যাবে বলে জানিয়েছে প্রশাসন।
এ প্রসঙ্গে কালীগঞ্জ উপজেলার তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, ‘এবার মুস্তাফিজ বাড়িতে আসার পর নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। যেখানেই যাচ্ছে কিছু সময়ের মধ্যে কয়েক’শ মানুষ তাকে ঘিরে ধরছে। মুস্তাফিজ যাতে বাড়িতে নির্বিঘ্নে বিশ্রাম নিতে পারেন, সে জন্য তার সঙ্গে দেখা করার ব্যাপারে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিরাপত্তার জন্য তাদের বাড়িতে সব সময় দুজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।’
মুস্তাফিজের মেজ ভাই জাকির হোসেন জানান, ‘অন্যান্যবার মুস্তাফিজ বাড়িতে আসলেও মানুষ আসতো; তবে এবারের মতো নয়। এবার মুস্তাফিজ আইপিএল থেকে ফেরার পর সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। শুধুমাত্র মুস্তাফিজের সঙ্গে দেখা করতে ও ছবি তুলতে। এতে করে সে বিশ্রাম নিতে পারছে না। এই কয়দিনে অনেক আত্মীয়-স্বজন এসেছেন আমাদের বাড়িতে। তাই স্থানীয় প্রশাসন ও পরিবারের পক্ষ থেকে মুস্তাফিজের সঙ্গে দেখা করার ব্যাপারে কিছুটা কড়াকাড়ি আরোপ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গতকাল জেলা প্রশাসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের বাড়িতে এসেছিল। এসময় তারা আমাদের বাড়ি থেকে পিচের রাস্তা পর্যন্ত ঢালাই করে দেওয়ার নির্দেশ দিয়ে গেছেন।’
/এফআইআর/