১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটে ১৬৮ রানই সংগ্রহ করতে পারে ভারত। যেখানে ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৩ রান। তবুও জয়ের আশা ছিল ভারতের, কারণ তখনও ক্রিজে ধোনি। তবে ওই ওভারে মাত্র ৫ রান নিতে পারে ভারত। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রানের। কিন্তু মাদজিভার করা ওই ওভারের শেষ বলে স্ট্রাইকে থাকা এমএস ধোনি মাত্র ১ রানই সংগ্রহ করতে পারেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন মনিশ পাণ্ডে। এছাড়া ধোনি ১৯ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নেন মুজারাবানি ও চিভাভা।
শুরুতে টসে হেরে ব্যাট করে বড় স্কোরই গড়ে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যান এলটন চিগুম্বুরা। জিম্বাবুয়ের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন চিগুম্বুরা। তিনি ২৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ২৬ বলের ইনিংসে ৭টি ছক্কা আর ১টি চার হাঁকান। ২১ বলে ৩০ রানের ইনিংস খেলেন ওয়ালের। ১৫ বলে ২৫ রান করেন মাসকাদজা। ১৯ বলে ২০ রান করেন চিভাভা। ১৮ বলে ২০ রান করেন সিকান্দর রাজা। এছাড়া আর বলার মতো তেমন রান পাননি জিম্বাবুয়ের কোনও ব্যাটসম্যানই। ভারতের হয়ে সবথেকে বেশি দুটো উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নিয়েছেন ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল এবং যজুবেন্দ্র চাহাল। এই ম্যাচে ভারতের রেকর্ড ৫ খেলোয়াড়ের অভিষেক হয়।
/এফআইআর/