জিম্বাবুয়েতে ভারতীয় ক্রিকেট দলের হোটেলে ধর্ষণের অভিযোগ

india-vs-zimbabwe-1465904546-800-1466316313-800রবিবার সকালে জিম্বাবুয়ে থেকে ভারতীয় ক্রিকেটের জন্য শোনা গেল চরম অস্বস্তিকর খবর। হারারেতে ভারতীয় দল যে হোটেলে উঠেছে, সেখানে এক স্থানীয় মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে ওই ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত একজন ভারতীয় ক্রিকেট দলের সদস্য।

পরে অবশ্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ধর্ষণ কাণ্ডের সঙ্গে কোনও ভারতীয় ক্রিকেটার জড়িত নয়। মিডিয়া লজিস্টিক্স-এর সঙ্গে যুক্ত কারও নাম উঠে থাকতে পারে। আর একটি সূত্রের দাবি, ভারতীয় দলের কোনও এক স্পনসরের সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। যদিও জিম্বাবুয়ে পুলিশের তরফে এ নিয়ে কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছেএক ভারতীয়র কথা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্পনসরের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে আটক করেছে জিম্বাবুয়ে পুলিশ। তবে ওই ব্যক্তি দাবি করেছেন, তিনি ধর্ষণেল সঙ্গে জড়িত নন। এমনকি তিনি ডিএনএ টেস্ট করারও দাবি জানিয়েছেন।

ওই ধর্ষণের খবর প্রকাশ করে 'নিউ জিম্বাবুয়ে' নামে একটি সংবাদমাধ্যম। হারারে পুলিশের অ্যাসিসট্যান্ট কমিশনার চ্যারিটি চারাম্বা জানান, 'দুই ভারতীয়র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। যাকে ধর্ষণ করা হয়েছে, তিনি স্থানীয় মহিলা। আমরা তদন্ত করে বিষয়টি আদালতে নিয়ে গিয়েছি। অভিযুক্তকেও আদালতে পেশ করা হবে।' তবে ওই ভারতীয়র পরিচয় প্রকাশ করেনি জিম্বাবুয়ে পুলিশ।

/এমআর/