পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটি থেকে সরিয়ে আনা হয়েছে হাবিবুল বাশার সুমনকে। এখন থেকে তিনি নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন।
রবিবার মিরপুরে ক্রিকেট বোর্ডের বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে বিষয়গুলো জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘হাবিবুল বাশার সুমনকে দিয়ে নারী ক্রিকেট দলের জন্য গঠন করা হয়েছে এক সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি।’
/আরআই/এমআর/