অবশেষে রবিবার বোলিং অ্যাকশন রিভিউ কমিটি চূড়ান্ত করেছে বোর্ড। এদিন বোর্ড সভায় সেই অনুমোদন দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে লিগ শেষে কাদের নিয়ে কাজ করবে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি? সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে জানানো হলো লিগে যাদের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা রিপোর্ট করেছেন তাদের বোলিং অ্যাকশন শুধরানোর কাজ করবে রিভিউ কমিটি।
কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে। তার সঙ্গে থাকবেন প্রাক্তন তিন বোলার দীপু রায় চৌধুরী, ওমর খালেদ রুমী ও গোলাম ফারুক চৌধুরী সুরু। উল্লেখ্য, এবারের লিগে প্রায় দশজন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন আম্পায়াররা।
/আরআই/এমআর/