স্কুল ক্রিকেটে সুমন মিয়ার রাজসিক ইনিংস

চলতি ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটে প্রথম সেঞ্চুরি এসেছে টাঙ্গাইলের সুমন মিয়ার ব্যাট থেকে। তিনি ১১৪ বলে ১১২ রান করে আউট হন। ১৩ বাউন্ডারি আর ৪ ছয়ে সাজানো ছিলো সুমনের এই ইনিংসটি।সুমন মিয়া

শুক্রবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং নামে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। দলীয় ১৪ রানের প্রথম উইকেট হারায় দলটি। তখনই ক্রিজে নামেন সুমন।

দ্বিতীয় উইকেটে সিলেট ভিক্টোরিয়া হাই স্কুলের বোলারদের উপর চড়াও হন তিনি। অধিনায়ক নেয়ামুল আলমের সঙ্গে গড়েন ১৭১ রানের জুটি। ৩৬ ওভারে ২ ঘণ্টা ৮ মিনিট ক্রিজে টিকে ১৭১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।

১১৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন নেয়ামুল। ৫ বাউন্ডারি আর ১ ছয়ে সাজানো ছিল নেয়ামুল আলমের ইনিংসটি। টাঙ্গাইলের অধিনায়ক আউট হলেও একপ্রান্ত আগলে রেখে সুমন মিয়া ঠিকই তুলে নেন চলতি আসরের প্রথম সেঞ্চুরি।

/আরআই/এমআর/