ভারতের ব্যাটিং কোচ বাঙ্গার

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সঞ্জয় বাঙ্গার। আর ফিল্ডিং কোচ হিসেবে অভয় শর্মাকে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অভয় শর্মা জিম্বাবুয়ে সফরে দলটির ফিল্ডিং কোচ হিসেবে ছিলেন।
বিসিসিআই-এর দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,  প্রধান কোচ অনিল কুম্বলের সঙ্গে আলোচনার পর ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কোচ  এবং  অভয় শর্মাকে ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে।’
বাঙ্গার এর আগে টিম ডিরেক্টর হিসেবে থাকা রবি শাস্ত্রীর সঙ্গেও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তার চুক্তি শেষ হয়। এরপর ফের জিম্বাবুয়ে সফরেও অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পান।  

আগামী জুলাই-আগস্টে চার টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ভারত। দলটির প্রধান কোচের দায়িত্ব পাওয়া অনিল কুম্বলের এটি প্রথম সফর ।

/এফআইআর/