কিউইদের ভারত সফরের সূচি প্রকাশ করলো বিসিসিআই

কিউইদের ভারত সফরের সূচি প্রকাশ করলো বিসিসিআইনিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে টেস্ট সিরিজ শুরু হবে ২২ সেপ্টেম্বর।
এই সিরিজের মাধ্যমে ইন্দোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট ম্যাচ।
সূচি অনুযায়ী আগামী ২২-২৬ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ৩০ অক্টোবর-৪ সেপ্টেম্বর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ও ৮-১২ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

১৬ অক্টোবর ধর্মশালায় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। দিল্লিতে ১৯ অক্টোবর দ্বিতীয়, মোহালিতে ২৩ অক্টোবর তৃতীয়, ২৬ অক্টোবর রাঁচিতে চতুর্থ ও ২৯ অক্টোবর বিশাখাপত্তমে পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৪ বছর আগে সর্বশেষ ভারত সফর করেছিল নিউজিল্যান্ড।

/এফআইআর/