মুস্তাফিজের আসার আগ পর্যন্ত কুলাসেকারা কেন্ট, মিডলসেক্স এবং গ্ল্যামোরগানের বিপক্ষে খেলার সুযোগ পাবেন। সাসেক্স জানিয়েছে তারা শেষ চারটি টি-টোয়েন্টি ব্লাস্ট গ্রুপ পর্বের ম্যাচে মুস্তাফিজকে পাওয়ার অপেক্ষায় রয়েছে। একইভাবে রয়েল লন্ডন ওয়ানডে ম্যাচেও তাকে পাওয়ার আশা করছে সাসেক্স।
এরআগে তার জায়গায় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড ওয়াইসকে চুক্তিবদ্ধ করেছিল দলটি। সেসময় মাত্র দুটি ম্যাচের জন্যই তাকে চুক্তিবদ্ধ করেছিল সাসেক্স।
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে দেশে ফিরে বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান।
/এফআইআর/