টি-টোয়েন্টিতেও লঙ্কানদের বেহাল দশা

246737.3এক‍রাশ হতাশা নিয়েই ইংল্যান্ড সফর শেষ করলো শ্রীলঙ্কা। এ সফরে ইংলিশদের বিপক্ষে একটি ম্যাচও জেতা হলো না ম্যাথুজ-চান্দিমালদের। প্রথমে তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজ খোয়াতে হয়েছে ৩-০ তে। মঙ্গলবার একমাত্র টি-‌‌‌টােয়েন্টি ম্যাচেও হেরে গেলো শ্রীলঙ্কা। তাই ইংল্যান্ড থেকে শূন্য হাতে ফিরতে হলো অ্যাঞ্জেলো ম্যাথুজদের।

মঙ্গলবার সফরের শেষ ম্যাচে লঙ্কানদের দেওয়া ১৪০ রানের টার্গেটে খেলতে নেমে ৮ উইকেট ও ও ১৫ বল হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড। জস বাটলার ৪৯ বলে ৭৩ ও অধিনায়ক ইউয়ান মরগান ৪৭ রানে (৩৯ বলে) অপরাজিত থেকে মাঠ ছাড়েন। জেসন রয় (০) ও জেমস ভিঞ্চির (১৬) উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

এর আগে সাউদাম্পটনে টস জিতে ব্যাটিং নেমে নির্ধারিত ওভার শেষে ১৪০ রানে অলআউট হয় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে ওপেনার দানুস্কা গুনাথিলাকার ব্যাট থেকে। দিনেশ চান্দিমাল ২৩, কুশল মেন্ডিস ২১, কুশল পেরেরা ১৩, ম্যাথিউস ১১, রামিথ রাম্বুকওয়েলা ১৯ ও পারভেজ মাহরুফ ১০ রান করে আউট হন।

ক্রিস জর্ডান ও লিয়াম ডসন তিনটি করে আর লিয়াম প্লাঙ্কেট দু’টি উইকেট দখল করেন। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার ডসনের।

/এমআর/