শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। বিসিএল নিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আমরা বিসিএল-এর কিছু ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। সম্ভবত ২০ আগস্ট থেকেই বিসিএল শুরু হবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে আমাদের খেলোয়াড়রা যদি খেলতে পারে তাহলে ছেলেদের আত্মবিশ্বাস উঁচুতে থাকবে।’
উল্লেখ্য, চলতি মৌসুমের প্রথম টুর্নামেন্টটি বিসিএল দিয়েই শুরু হচ্ছে।
/আরআই/এফআইআর/