গত বছরের নভেম্বর-ডিসেম্বরের পর আর কোনও টেস্ট খেলেনি ভারত। তবুও খাতা-কলমে ভঙ্গুর ক্যারিবিয়ানদের চেয়ে ফেভারিট কোহলির দল।
২০১২ সালের পর বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ছাড়া আর কোনও দলের বিপক্ষে দেশে বা বিদেশে কোনও টেস্ট জেতেনি ক্যারিবীয়রা। জ্যাসন হোল্ডারের দলে ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামিদের কেউই নেই। দলের বড় ভরসা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার মারলন স্যামুয়েলস। বোলিংয়েও খর্বশক্তির ক্যারিবীয়রা। দলে আছেন চার ফাস্ট বোলার ব্রাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল, হোল্ডার ও মিগুয়েল কামিন্স। যাদের মোট উইকেটের সংখ্যা ৫৬ মাত্র। কারও ৫ উইকেট নেওয়ার কীর্তিও নেই।
দুই দেশ শেষবার টেস্ট খেলেছেন ২০১১ সালে, ডমিনিকায়। ম্যাচটি ড্র হয়েছিল ২০০২ সালের পর টেস্টে ভারতীয়দের আর হারাতে পারেনি ক্যারিবিয়ানরা। কোহলি নিশ্চয় চাইবেন এই রেকর্ড ধরে রেখে বিদেশের মাটিতে এই ৪ ম্যাচের সিরিজে আরাধ্য জয় নিয়ে ফিরতে।
/এমআর/