মুস্তাফিজ বলেন, 'প্রথম বাংলাদেশি হিসেবে আমি সাসেক্সে খেলতে এসেছি, এ জন্য আমি গর্বিত। এখানে নতুন পরিবেশ। আইপিএল-এ খেলার সময় ওখানে অনেক গরম ছিল। আবার এখানে অনেক ঠাণ্ডা। সিনিয়রদের কাছে শুনেছি এখানের উইকেট পেস বোলারদের জন্য সহায়ক। সব মিলিয়ে এখানে খেলার জন্য আমি মুখিয়ে আছি। সবার দোয়াতো আমার সঙ্গেই আছে।'
তিনি আরও বলেন, 'এর আগে সাকিব ভাই কাউন্টি খেলেছেন। তিন নম্বর বাংলাদেশি হিসেবে আমি কাউন্টি খেলতে এসেছি। তবে সাসেক্সে আমি প্রথম বাংলাদেশি। এই সুযোগটা দেওয়ার জন্য সাসেক্সকে ধন্যবাদ।'
মুস্তাফিজ যোগ করেন, 'ন্যাশনাল টিমে আমি সবসময় জয়ের জন্য খেলি। সামনে তিন ম্যাচে (ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে) সুযোগ পেলে আমার পক্ষ থেকে দলকে সমর্থন দেওয়ার শতভাগ চেষ্টা থাকবে। যাতে আমরা তিনটি ম্যাচই জিততে পারি।' উল্লেখ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের নক-আউট পর্বে যেতে তিনটি ম্যাচই জিততে হবে সাসেক্সকে।
/এমআর/