পিটারসেন চুক্তির পরই বলেন, ‘ডলফিন্সের সঙ্গে চুক্তি করে আমি সত্যিই রোমাঞ্চিত।’
গত এপ্রিল থেকে মাঠের বাইরে রয়েছেন ইংলিশ এই ক্রিকেটার। ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথ থেকেই সড়ে দাঁড়ান। ফলে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসর দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন তিনি।
উল্লেখ্য, ইংল্যান্ড জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলা হচ্ছে না পিটারসেনের। ২০১৩-১৪ অ্যাশেজের আগে কোচ ও অধিনায়কের সঙ্গে ঝামেলায় জড়িয়ে দল থেকে বাদ পড়েন। এরপর আর ইংল্যান্ড দলে ফেরা হয়নি তার।
/এফআইআর/