বাউজাকে কোচ হিসেবে চায় আর্জেন্টিনা?

এদগার্দো বাউজাসাও পাওলো কোচ এদগার্দো বাউজাকে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে নেওয়ার কথা বিবেচনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিষয়টি নিশ্চিত করেছে সাও পাওলো।

ব্রাজিলের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, আর্জেন্টিনার দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে লড়াইয়ে আছেন বাউজা। এএফএ কর্মকর্তারা এরই মধ্যে ৫৮ বছর বয়সী এই কোচের সঙ্গে যোগাযোগ করেছেন। তাকে সাক্ষাৎ করতে আমন্ত্রণও জানানো হয়েছে।

আর্জেন্টিনার হয়ে ৩টি ম্যাচ খেলা বাউজা ২০১৫ সালের ডিসেম্বরে সাও পাওলোর দায়িত্ব নেওয়ার আগে মূলত নিজের দেশের ক্লাবগুলোতেই কোচের দায়িত্ব পালন করেছেন।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখেই রয়েছে এএফএ। অবশ্য কিছুদিন আগেই সাবেক কোচ আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা নিজে থেকেই জাতীয় দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন।

/এফআইআর/