247853.3ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। শুধু টিম ইন্ডিয়া কেন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান তিনি। দীর্ঘদিন ধরে তার ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটলেও ছিল না কোনও ডাবল সেঞ্চুরি। শুধু টেস্ট নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও '২০০' এর দেখা পাননি কোনওদিন। অবশেষে গেরোটা খুললেন ভারতীয় অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পেয়ে গেলেন সেই ডাবল সেঞ্চুরির দেখা।
২৮১ বলে ২০০ রান করে এখনও অপরাজিত আছেন কোহলি। ৬৪ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন রবীচন্দ্র অশ্বিন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪০৪ রান।
প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০২ রান সংগ্রহ করেছিল ভারত। ১৪৩ রানে অপরাজিত ছিলেন কোহলি। সঙ্গে ২২ রান নিয়ে অপরাজিত ছিলেন অশ্বিন। আজ সকালে ব্যাট করতে নেমে এখনও অবিচ্ছিন্ন আছেন এই দুজন।
/এমআর/