মুস্তাফিজকে ছাড়াই চেলটেনহ্যামের কলেজ গ্রাউন্ডে গ্লসটারশায়ারের বিপক্ষে মাঠে নেমেছে সাসেক্স। তবে, তার চোট খুব একটা গুরুতর নয় বলে টুইটারে জানিয়েছে সাসেক্স। এতে বলা হয়েছে, কাঁধে সামান্য ব্যথা থাকায় সতর্কতার অংশ হিসেবে এই ম্যাচে খেলতে পারছেন না মুস্তাফিজ।
রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে জুনে সর্বশেষ মিডলসেক্সের বিপক্ষে খেলেছিল সাসেক্স। এই ফরম্যাটের টুর্নামেন্টে একমাত্র ওই ম্যাচেই জয় পেয়েছিল সাসেক্স। এছাড়া বাকি সব ম্যাচে পরাজয়। কোয়ার্টার ফাইনালে যেতে হলে গ্লচেস্টারশায়ারের বিপক্ষে জয় ছাড়া কোনও বিকল্প নেই দলটির সামনে।
/এমআর/