হাসপাতালে কিংবদন্তি হানিফ মোহাম্মদ

কিংবদন্তি হানিফ মোহাম্মদশ্বাসকষ্টজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি হানিফ মোহাম্মদ। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৮১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। তিন বছর আগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন তিনি।

সম্প্রতি সপ্তাহ শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা বেড়ে গেলে হানিফকে হাসপাতালে স্থানান্তর করা হয়। লন্ডনে তার সার্জারি করার পর সেটি রোগ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সময়ের সঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন তার ছেলে শোয়েব মোহাম্মদ।
এদিকে পাকিস্তান সরকার হানিফ মোহাম্মদের চিকিৎসার সব ব্যয় বহন করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।   
উল্লেখ্য, তার সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন হানিফ মোহাম্মদ। তিনি ১৯৫২-১৯৫৩, ১৯৬৯-১৯৭০ পর্যন্ত পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ৫৫টি টেস্ট। ৪৩.৯৮ গড়ে তার রান ৩ হাজার ৯১৫। ১৫টি অর্ধশতকের সঙ্গে রয়েছে ১২টি সেঞ্চুরি। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৭ হাজার ৫৯ রান।
/এফআইআর/