রাহুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

248661.3লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে বড় লিডের পথে ভারত। দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে সফরকারীরা। যেখানে লিড দাঁড়িয়েছে ১৬২ রান।

প্রথম দিন এক উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছিল ভারত। সেদিন ওপেনার রাহুল ৭৫ রান নিয়ে অপরাজিত ছিলেন। কিন্তু হাফ-সেঞ্চুরিতে পড়ে থাকননি এই ব্যাটসম্যান। তৃতীয় দিনে সংগ্রহ করেছেন আরও ৮৩ রান। তাতে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন। তার হাফ-সেঞ্চুরির ঘরটি ফাঁকা পড়ে আছে।

তৃতীয় উইকেট হিসেবে রাহুল যখন মাঠ থেকে বিদায় নেন, তখন তার নামের পাশে ১৫৮ রান। গ্যাব্রিয়েলের বলে উইকেটরক্ষক ডৌরিচের তালুবন্দী হওয়ার আগে ৩০৩ বল মোকাবিলা করেছেন। ১৫টি চারের সঙ্গে তিনটি ছক্কা হাঁকিয়েছেন।

ভারতের অন্য ব্যাটসম্যানদের কেউই হাফ-সেঞ্চুরি করতে পারেনি। চেতেশ্বর পুজারা ৪৬ রানে সাজঘরে ফিরেছেন। অধিনায়ক কোহলি করেছেন ৪৪ রান। আজিঙ্কায় রাহানে ৪২ রান নিয়ে অপরাজিত আছেন। তার সঙ্গে ১৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ঋদ্ধিমান সাহা।

ওয়েস্ট ইন্ডিজের বোলার রাস্টন চেজ দুটি উইকেট পেয়েছেন। বিশু ও গ্যাব্রিয়েল পেয়েছেন একটি করে উইকেট। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৯৬ রানে অল আউট হয়েছিল। ইতোমধ্যে ভারত প্রথম ইনিংসে ১৬২ রানের লিড নিয়েছে।

/এমআর/