হাফিজের অ্যাকশন শোধরাতে থাকছেন বিশেষজ্ঞ কোচ

মোহাম্মদ হাফিজ।বোলিংয়ে ফিরতে হলে অ্যাকশন শুধরে পরীক্ষা দিতে হবে পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। বিষয়টিতে গুরুত্ব দিতেই তার জন্য বিশেষজ্ঞ বোলিং কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।  

যুক্তরাজ্যভিত্তিক কোচ কার্ল ক্রো ইতোমধ্যেই হাফিজকে সঙ্গে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। একই কোচ কাজ করেছেন ক্যারিবীয় স্পিনার সুনিল নারাইনকে নিয়েও। এরপরেই অ্যাকশন শুধরে ফিরেছিলেন নারাইন।

পিসিবি আশা করছে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই অ্যাকশন শুধরে ফিরতে পারবেন হাফিজ।

উল্লেখ্য, গত ১২ মাস ধরেই বোলিংয়ে নিষিদ্ধ রয়েছেন হাফিজ।

/এফআইআর/