অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন হেরাথ। লঙ্কান এই স্পিনার হ্যাটট্রিক করেছেন ৩৮ বছর ১৩৯ দিনে। আর টেস্ট ক্রিকেটে এটি ৪১তম হ্যাটট্রিক।
আগের দিনের ২ উইকেটে ৫৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিলরুয়ান পেরেরা ও হেরাথের বোলিং তোপে এদিন মাত্র ৫২ রান যোগ করতে পারে অসিরা। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ডেভিড ওয়ার্নার।
শ্রীলঙ্কার হয়ে ৪টি করে উইকেট নেন হেরাথ ও পেরেরা।
/এফআইআর/