মুস্তাফিজের অস্ত্রোপচার লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে

000_9432Jলন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের অস্ত্রোপচার করানো হবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

আজ দুপুরে মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা অর্থোপেডিক সার্জনের সঙ্গে আলোচনা করেছি। ইসিবির পরামর্শ ছিলো দুইজনের প্রতি। এছাড়া অস্ট্রলিয়াতে আমাদের পুরনো একজন সার্জন ছিল। সব সার্জনই অস্ত্রোপচারের পক্ষে রায় দিয়েছেন। তাই বিসিবি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে।'

তিনি বলেন, 'সবকিছু পর্যবেক্ষণ করে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে ডা. এন্ড্রু ওয়ালেসের কাছে সার্জারি করানো হবে। বুপা ক্রোমওয়েল হাসপাতালে ১১ আগস্ট স্থানীয় সময় সাড়ে ১১টায় ওর অস্ত্রোপচার করা হবে। অপারেশনের পর কয়েকটা দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।'

অপারেশনের পর ফিজিও এবং ট্রেনারের তত্ত্বাবধানে মুস্তাফিজের রিহ্যাব কার্যক্রম চলবে। যা ৫ মাসের কাছাকাছি লাগতে পারে।

এন্ড্রু ওয়ালেসের বিষয়ে দেবাশিষ চৌধুরী বলেন, 'তিনি দীর্ঘদিন ধরে স্পোর্টস সার্জারির সঙ্গে জরিত। ইসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেক খেলোয়াড় তার কাছে অপারেশনের করিয়ে আবারও খেলায় ফিরে এসেছেন। আমাদের পেস বোলার রুবেল হোসেনকে এ অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার ৯ মাসের মতো লেগেছে। আমরা অাশা করছি সবকিছু ঠিক থাকলে মুস্তাফিজ ৫ থেকে ৬ মাসের মধ্যে সেরে উঠবে।'

/আরআই/এমআর/