ইতোমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপার স্বাদ পেয়েছেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের শিরোপাও জিতেছিলেন এই টাইগার। প্রথম ও দ্বিতীয় আসরে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব। আইপিএলের আসরে নির্বাচিত হয়েছিলেন সেরা অলরাউন্ডার। কলকাতার হয়ে দুইবার জিতেছেন শিরোপা। এবার সিপিএলের শিরোপার দ্বারপ্রান্তে এই বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার।
এবারের সিপিএল-এ গায়ানা ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই জয় পেয়েছিল, হেরেছে তিন ম্যাচে। অন্যদিকে জ্যামাইকা সমান তিন ম্যাচে হারলেও জয় পেয়েছে ছয়টিতে। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
/এমআর/