প্রথম দিনে টস জিতে শুরুটা অবশ্য শুরুটা দুর্দান্ত করেছিল কিউইরা। গাপটিল ও লাথাম মিলে উদ্বোধনী জুটি তুলে নিয়েছিলেন ১৬৯ রান। অল্পের জন্য শতক মিস করেছেন গাপটিল (৮৭)। এরপর ৩২৯ রানে কিউইদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ১৩৬ রান করে আউট হন তিনি। ল্যাথামের দেখানো পথে হাটেন কেন উইলিয়ামসনও। ১১৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
৫০তম টেস্টে সেঞ্চুরি করে সবচেয়ে কম ইনিংসে নয়টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শতকের রেকর্ড গড়েন উইলিয়ামসন। আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার দখলে। তবে সব টেস্ট দলের বিপক্ষে শতক হাঁকাতে তিনি খেলেছেন ১১৪ ইনিংসে। উইলিয়ামসনের লেগেছে ৯১ ইনিংস।
এরপর সেঞ্চুরি হাঁকিয়েছেন রস টেইলরও। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ৮৩ রানে অপরাজিত ছিলেন বিজে ওয়াটলিং। শেষ পর্যন্ত ওয়াটলিংয়ের শতকের অপেক্ষা না করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
রানের পাহাড়ে চাপা পড়ে ব্যাট হাতে নেমেছে জিম্বাবুয়ে। দেখা শেষ পর্যন্ত তারা কি করতে পারে।
/এমআর/